১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

আপনি কি, ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে, অবশ্যই মনে রাখতে হবে ফোনের দাম কম হলেও গুণগতমান যেন ভালো হয়। এই দামে এমন কিছু মোবাইল পাওয়া যায় যেগুলো- ছাত্র-ছাত্রী, অফিসের কাজ এবং দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য বেশ উপযোগী। 

১০-হাজার-টাকার-মধ্যে-ভালো-মোবাইল

বর্তমানে অনেক ভালো ব্র্যান্ড গুলো এমন কিছু মোবাইল বাজারে নিয়ে এসেছে। যেগুলো দেখতে অনেক সুন্দর, ব্যাটারিতে অনেকক্ষণ চার্জ থাকে, প্রয়োজনীয় অ্যাপস চালাতেও সমস্যা হয় না এবং টেকসই। এই পোস্টে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

পোস্ট সূচীপত্রঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

আপনি যদি, ১০ হাজার টাকার মধ্যে একটি ভালো মোবাইল খুঁজে থাকেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। বর্তমানে বাংলাদেশে এই বাজেটে বেশ কিছু ভালো মোবাইল পাওয়া যাচ্ছে, যেগুলো দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য বেশ উপযোগী।আসলে এখন শুধুমাত্র কথা বলার জন্য ফোন ব্যবহার করা হয় না বরং ইউটিউবে ভিডিও দেখা, অনলাইন ক্লাসে যোগ দেওয়া, ফেসবুক চালানো, ছবি তোলা, গেম খেলা এবং টিকটক করা এই সমস্ত কাজ গুলোর জন্য ফোন ব্যবহার করা হয়।এসব কাজ যদি আপনি একটি মোবাইলের মাধ্যমে করতে চান, তাহলে এর জন্য একটি নির্ভরযোগ্য এবং টেকসই মোবাইল দরকার।

অনেকেই ভাবেন, ১০ হাজার টাকার মধ্যে হয়তো ভালো ফোন পাওয়া যায় না। কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। এখন বেশ কিছু ব্যান্ড অল্প বাজেটে ভালো মোবাইল বাজারে নিয়ে এসেছে। যেমন- শাওমি, ইনফিনিক্স, আইটেল, রিয়েলমি এবং টেকনো ইত্যাদি। এগুলোর মধ্যে বেশ কিছু মোবাইল রয়েছে যেগুলোর ব্যাটারি ৫,০০০ mah হয়ে থাকে, যেটা সারাদিন টিকে যায়।আবার বেশ কিছু ফোনে রয়েছে 4G নেটওয়ার্ক এবং সুন্দর ক্যামেরা। তবে, মোবাইল কেনার আগে দেখে নিতে হবে। মোবাইলে ওয়ারেন্টি আছে কিনা, ব্যাটারির ক্ষমতা কেমন, অনলাইনে রিভিউ গুলো দেখে নিতে হবে এবং র‍্যাম/রোম এই বিষয়গুলো দেখে নিতে হবে। 

আরো পড়ুনঃ মোবাইল ক্রয়ের সময় যে বিষয় খেয়াল রাখতে হবে

বর্তমানে বাংলাদেশে ১০ হাজার টাকার মধ্যে বেশ কিছু ভালো মানে ফোন পাওয়া যাচ্ছে। আর এই মোবাইল গুলো দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য উপযুক্ত। তাহলে, চলুন ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। নিচে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল ফোনের তালিকা দেওয়া হলো- 

  • Infinix Smart 9 মোবাইলঃ এই মোবাইল ফোনের দাম হচ্ছে- ৯,৯৯৯ টাকা। এই মোবাইলে রয়েছে- ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রোম। এই মোবাইলের ডিসপ্লে হচ্ছে- ৬.৬ ইঞ্চি। প্রসেসর- Octa-core। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি- ডুয়েল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ব্যাটারি ক্ষমতা ৫০০০। বৈশিষ্ট্যঃ অ্যান্ড্রয়েড ১২। 
  • Redmi A2 plus মোবাইলঃ এই মোবাইল ফোনের দাম হচ্ছে- ৯,৯৯৯ টাকা। এই মোবাইলে রয়েছে- ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রোম। এই মোবাইলে ডিসপ্লে হচ্ছে- ৬.৫২ ইঞ্চি। প্রসেসর- Media Tek Helio G36। এই ফোনে ক্যামেরা কোয়ালিটি- ডুয়েল ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ৫ মেগাপিক্সেলের। এই ফোনের ব্যাটারি ক্ষমতা ৫০০০। বৈশিষ্ট্যঃ অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন। 
  • Syamphony Z72 মোবাইলঃ এই মোবাইলের দাম হচ্ছে- ৯,৯৯০ টাকা। ডিসপ্লে হচ্ছে- ৬.৫২ ইঞ্চি। প্রসেসর- Octa-core 1.6 GHz। এই মোবাইল ফোনের র‍্যাম ৩ জিবি এবং রোম ৩২ জিবি। ক্যামেরা কোয়ালিটি- ডুয়েল ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এই ফোনের ব্যাটারি ক্ষমতা ৫০০০। বৈশিষ্ট্যঃ অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন।
  • Tecno Spark Go মোবাইলঃ এই মোবাইলের দাম হচ্ছে- ৯,৯৯০ টাকা। এই ফোনের ডিসপ্লে হচ্ছে- ৬.৬ ইঞ্চি। প্রসেসর- Media Tek Helio A22। এই ফোনের র‍্যাম ৩ জিবি এবং রোম ৬৪ জিবি। ক্যামেরা কোয়ালিটি-ডুয়েল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ব্যাটারি ক্ষমতা ৫০০০। বৈশিষ্ট্যঃ এন্ড্রয়েড ১২ গো এডিশন। 
  • Itel A60s মোবাইলঃ এই মোবাইলের দাম হচ্ছে- ৮, ৯৯০ টাকা। এই ফোনের ডিসপ্লে হচ্ছে ৬.৬ ইঞ্চি। এই ফোনের র‍্যাম ৪ জিবি এবং রোম ৬৪ জিবি। প্রসেসর- Unisoc SC9863A। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি- ডুয়েল ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ৫ মেগাপিক্সেল। ব্যাটারি ক্ষমতা ৫০০০। বৈশিষ্ট্যঃ অ্যান্ড্রয়েড ১২ এডিশন।

১০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল

বর্তমান সময়ে একটা ভালো মোবাইল ফোন ছাড়া যেন দিন চলেই না। কথা বলা, ছবি তোলা, ফেসবুক চালানো, ইউটিউবে ভিডিও দেখা, টিকটক ভিডিও তৈরি করা, হোয়াটসঅ্যাপ চালানো ইত্যাদি কাজগুলো করার জন্য একটা মোবাইল ফোনের দরকার হয়। কিন্তু সবার কাছে ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মোবাইল চালানোর সামর্থ্য থাকে না। অনেকেই খুঁজে থাকেন? এমন একটি ফোন, যে ফোনটি হবে টেকসই, সমস্ত কাজের জন্য উপযোগী এবং দাম কম- মানে ১০ হাজার টাকার মধ্যে। 

১০-হাজার-টাকার-মধ্যে-ভালো-মোবাইল

আপনি যদি স্বল্প বাজেটের মোবাইল খুঁজে থাকেন, তাহলে প্রথমেই বলা যায় Itel A49 Play এই ফোনটির কথা। এই ফোনের দাম মাত্র ৭,৫০০ টাকা টাকা। এই ফোনের ডিসপ্লে হচ্ছে ৬.৩ ইঞ্চি। র‍্যাম হচ্ছে ২ জিবি এবং রোম ৩২ জিবি। যা সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট। এরপরে রয়েছে- Symphony Z33 এই ফোনটি। এই ফোনের দাম ৯,৫০০ টাকা। এই ফোনের র‍্যাম ২ জিবি এবং রোম ৩২ জিবি। ডিসপ্লে মোটামুটি বড় যা স্মার্টফোনের মতই দেখতে।

যদি আপনি আরেকটু নতুন কিছু চান তাহলে, Realme C30 হতে পারে ভালো একটি অপশন। এই মোবাইলের দাম হচ্ছে- ৯,৯৯০ টাকা। এই ফোনের র‍্যাম ২ জিবি এবং রোম ৩২ জিবি। দৈনন্দিন কাজের জন্য এই ফোনটি ভালো অপশন হতে পারে। আরেকটা অপশন হচ্ছে- Walton Primo GH11 এই মোবাইল ফোনটি। এই ফোনের ডিসপ্লে হচ্ছে ৬.৬ ইঞ্চি। র‍্যাম হচ্ছে ২ জিবি এবং রোম ৩২ জিবি। যারা অল্প বাজেটের মধ্যে দেশি ব্র্যান্ডের ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এই ফোনটি সেরা হতে পারে। 

সবশেষে বলা যায়, Nokia C1 2nd Edition এই ফোনটির কথা। এই ফোনের দাম হচ্ছে ৮,০০০ টাকা। যারা মোবাইল খুব একটা বেশি ব্যবহার করেন না, শুধুমাত্র কল, মেসেজ এবং হালকা কিছু অ্যাপস চালাতে চান, তার জন্য এই ফোনটি একেবারে পারফেক্ট। আপনি চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ফোন বেছে নিতে পারেন। বর্তমানে বাজেটের মধ্যে সেরা মোবাইল খুঁজে পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। 

১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন

বর্তমান সময়ে ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন খুঁজে পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। আপনি যদি মোবাইলে সাধারণ কাজ করার জন্য অল্প বাজেটে ভালোই স্মার্ট মোবাইল ফোন খুঁজে থাকেন। যেমন- ফেসবুক চালানো, ইউটিউব দেখা এবং হালকা গেম খেলা তাহলে, এই বাজেটের মধ্যে ভালো কিছু স্মার্টফোন রয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে Samsung Galaxy A04e এই মোবাইলটি পাওয়া যাচ্ছে। যার দাম প্রায় ৯,৯৯৯ টাকা। একটি স্মার্টফোনের মত বড় ডিসপ্লে রয়েছে। এই ফোনটির মধ্যে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং 5000 ব্যাটারি ক্ষমতা রয়েছে। 

এরপরে রয়েছে Realme C31 এই ফোনটি। এই ফোনের দাম হচ্ছে- ৯,৪৯৯ টাকা। এতে রয়েছে ভালো পারফরমেন্স প্রসেসর এবং সুন্দর ডিজাইন। এরপরে রয়েছে Infinix hot 11 play এই ফোনটি। এই ফোনটির বাজার মূল্য হচ্ছে ৮,২০০ টাকা। এতে রয়েছে ৬০০০ ব্যাটারি ক্ষমতা। এই ফোনটিতে বড় ডিসপ্লে থাকায় ভিডিও দেখা ও পড়াশোনার জন্য খুব ভালো। এরপরে রয়েছে Xiaomi Redmi 10A এই ফোনটি। এই ফোনটির দাম হচ্ছে ৮,৯৯৯ টাকা এবং Vivo Y01 এই ফোনটি। এই ফোনের দাম হচ্ছে ৮,৪৯৯ টাকা। এই দুটো মোবাইল হালকা কাজের জন্য দারুণ। 

১০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরার মোবাইল

আপনি কি, ১০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরার মোবাইল খুঁজছেন? এই বাজেটে এখন বেশ কিছু চমৎকার ফোন বাজারে রয়েছে, যেগুলো পরিষ্কার এবং সুন্দর ছবি তুলতে পারে। বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন। বিশেষ করে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ছবি আপলোড দিতে চান, তাদের জন্য ফোনগুলো অনেক কাজে দিবে। বর্তমানে Itel S15 এই ফোনটির দাম হচ্ছে প্রায় ৮,৫০০ টাকা। এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, যা হালকা এবং সিম্পল ছবি তোলার জন্য খুবই দারুণ। এরপরে রয়েছে Symphony i10 এই ফোনটির দাম হচ্ছে ৮,৫০০ টাকা। এই ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

এরপরে রয়েছে Walton Primo NH5 এই ফোনটি। এই ফোনের দাম হচ্ছে প্রায় ৯,৯৯০ টাকা। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটি অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো মানের ছবি দিয়ে থাকে। এই ফোন গুলো বেশি উন্নত ক্যামেরা না দিলেও ১০ হাজার টাকার মধ্যে যা পাওয়া যায়, সেগুলো থেকে অনেকটাই ভালো। এই দামে উচ্চমানের ক্যামেরার মোবাইল পাওয়া অনেকটাই কঠিন। যদি একটু বাজেট বাড়ানো যায়, তাহলে আরো ভালো বিকল্প পাওয়া যাবে। তবে হালকা ব্যবহার করার জন্য এবং প্রয়োজনীয় ছবিগুলো তোলার জন্য এই ফোন গুলো দারুণ।

১০ হাজার টাকার মধ্যে গেম খেলার জন্য মোবাইল

আপনি কি, ১০ হাজার টাকার মধ্যে গেম খেলার জন্য ভালো মোবাইল খুঁজছেন? এই বাজেটে গেমিং মোবাইল পাওয়া একটু কঠিন হলেও হালকা বা মাঝারি মানের গেম চালানোর জন্য কিছু ফোন আছে যেগুলোর পারফরম্যান্স ভালো। এই রেঞ্জের মোবাইল গুলো সাধারণত হাই এন্ড গেম যেমন- পাবজি বা কল অফ ডিউটি এই গেমগুলো ভালোভাবে চালাতে পারে না, তবে লাইট বা মিডিয়াম গেম যেমন ক্যান্ডি ক্রাশ, ফ্রি ফায়ার ইত্যাদি গেম গুলো খেলা যায়। বাংলাদেশে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া মোবাইল গুলোর মধ্যে একটি হচ্ছে- Itel s16 অন্যতম।

Itel s16 এই ফোনটিতে রয়েছে 4000 ব্যাটারি ক্ষমতা। যা হালকা গেম চালানোর জন্য যথেষ্ট। এই ফোনটিতে রয়েছে ২ জিবি র‍্যাম। আর একটি ভালো ফোনের মধ্যে রয়েছে Samphony Z80 এই ফোনটি। যদিও এই মোবাইলের দাম মাঝে মাঝে ১০ হাজারের একটু বেশি হতে পারে, তবে এই ফোনে ৩ জিবি র‍্যাম থাকায় গেমিং অভিজ্ঞতা কিছুটা ভালো। অল্প বাজেটের কেমি মোবাইল গুলো খুব একটা ভালো পারফরমেন্স দেয় না। তবে, আপনি যদি হালকা গেম খেলতে চান তাহলে এই ফোনগুলো ভালো সার্ভিস দিবে। বেশিরভাগই গেম খেলার জন্য একটু বাজেট বাড়ানোই ভালো হবে। 

১০ হাজার টাকার মধ্যে 4G নেটওয়ার্কের মোবাইল

আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো একটি 4G নেটওয়ার্কের মোবাইল খুঁজে থাকেন, তাহলে ১০ হাজার টাকার মধ্যে বাংলাদেশে কিছু মানসম্পন্ন মোবাইল পাওয়া যাচ্ছে। তবে এই বাজেটে দামি ব্র্যান্ডের ফোন আশা করা যায় না, কিন্তু দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য যেমন- ফেসবুক চালানো, ইউটিউব দেখা, অনলাইনে ক্লাস অথবা হালকা গেম খেলার জন্য এই ফোন গুলো যথেষ্ট। এই দামের মধ্যে যে ফোন গুলো বাজারে একটু বেশি জনপ্রিয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে Itel A50 এই ফোনটি। এই ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রোম। 

এই ফোনটির দাম হচ্ছে প্রায় ৮,৯৯০ টাকা। এরপরে রয়েছে, Symphony Z60 যার বর্তমান বাজার হচ্ছে প্রায় ৯,৯৯০ টাকার মতো। এরপরে রয়েছে Infinix Smart 6 এই আকর্ষণীয় ফোনটি। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ভালো। ডিসপ্লে অনেকটাই বড়, যার ফলে ব্যবহারেও সহজ হয়। এ দুটো মোবাইল 4G নেটওয়ার্কের জন্য সেরা চয়েস হতে পারে। এই পোস্টে ১০ হাজার টাকার মধ্যে ভালো 4G নেটওয়ার্কের মোবাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেগুলো বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। ভালোভাবে যাচাই করে আপনার পছন্দমত ফোনটি বেছে নিতে পারেন। 

১০ হাজার টাকার মধ্যে ছাত্রছাত্রীদের জন্য মোবাইল

ছাত্র-ছাত্রীদের জন্য এখন একটি ভালো স্মার্টফোন অনেক দরকারি হয়ে গেছে। অনলাইনে ক্লাস করা, গুগল থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া এবং ফেসবুকে-ইউটিউবে ভিডিও দেখা সবকিছুতেই ভালো মোবাইলে প্রয়োজন হচ্ছে। কিন্তু সবার পক্ষে অনেক দামি ফোন ব্যবহার করা সম্ভব নয়। ঠিক সেই জায়গা থেকে ১০ হাজার টাকার মধ্যে এখন এমন কিছু মোবাইল পাওয়া যাচ্ছে যেগুলো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট। বর্তমানে বাজারে যেগুলো ফোন সবচেয়ে ভালো পারফর্ম করছে তার মধ্যে একটি হচ্ছে Iteal A50 এই মোবাইল।

Iteal A50 এই মোবাইলটির দাম হচ্ছে প্রায় ৮,৯৯০ টাকা। আর এই ফোনের মধ্যে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রোম। ব্যাটারি ক্ষমতা রয়েছে ৫০০০ যা ছাত্র-ছাত্রী পুরো দিন ব্যবহার করতে পারবে। এরপরে রয়েছে Syamphony Z60 এই ফোনটি। এই ফোনের দাম হচ্ছে প্রায় ৯,৯৯০ টাকা। এই ফোনে রয়েছে বড় ডিসপ্লে, ভালো স্পিড এবং সিম্পল ডিজাইন। পড়ালেখার পাশাপাশি হালকা বিনোদনের জন্য এটি উপযোগী। আরেকটি ফোন হচ্ছে Tecno Pop 7 এই ফোনটি। এই ফোনের দাম হচ্ছে প্রায় ৯,৭৯০ টাকা। ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো।

সব মিলিয়ে বলা যায় এই ফোন গুলোর মাধ্যমে খুব সহজেই ছোটখাটো ভিডিও এডিটিং, অনলাইনে ক্লাস করা, ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক চালানো এবং হালকা পাতলা গেম খেলা যাবে। কাজগুলো একদম সহজেই করা যাবে। ১০ হাজার টাকার মধ্যে শিক্ষার্থীদের জন্য ভালো স্মার্টফোন এখন আর স্বপ্ন নয়। এই পোস্টে এমন কিছু ফোনে কথা বলা হয়েছে, যেগুলো বর্তমান বাজারে সহজে পাওয়া যাচ্ছে এবং ছাত্রছাত্রীদের প্রয়োজন পূরণ করতে পারবে। ফোন কেনার আগে অবশ্যই অনলাইনে রিভিউ গুলা দেখে নিতে হবে এবং ওয়ারেন্টি নিয়ে নিতে হবে। 

১০ হাজার টাকার মধ্যে ভালো ব্যাটারির মোবাইল

বর্তমান সময়ে মোবাইলের সবচেয়ে জরুরি দিকগুলোর মধ্যে একটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। যারা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন। যেমন- লম্বা সময় ধরে অনলাইন ক্লাস করেন, অনলাইনে কাজ করেন অথবা ট্রাভেল করেন তাদের জন্য ভালো ব্যাটারি মোবাইল খুবই দরকার। তবে বাজেট যদি হয় ১০ হাজার টাকার মধ্যে, তাহলে অনেকেই পাবেন ভালো ব্যাটারির পাওয়া সম্ভব নয়। কিন্তু বাস্তবে এখন বাজারে বেশ কিছু মোবাইল এসেছে, যেগুলোর ব্যাটারি টেকসই এবং ব্যাটারি ব্যাকআপ ভালো।

আরো পড়ুনঃ অফিসিয়াল ফোন চেনার সহজ উপায়

১০ হাজার টাকার মধ্যে ভালো ব্যাটারির যে ফোন গুলো পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে Itel P40 এই ফোনটি। এই মোবাইল ফোনের দাম প্রায় ৯,৯৯০ টাকা। এই ফোনে রয়েছে ৬০০০ ব্যাটারি ক্ষমতা। যা নিমিষেই ১.৫-২ দিন চলে যাবে। আবার আরেকটি হচ্ছে Infinix Smart 6 এই ফোনটি। যার দাম ৯,৮০০ টাকা। এই ফোনের ব্যাটারি ক্ষমতা ৫ হাজার দেওয়া হয়েছে। যা হালকাভাবে ব্যবহার করলে পুরো দিন চলে যাবে। এরপরে রয়েছে Syamphony i99 এই ফোনটি। এই ফোনের ব্যাটারি পাওয়ার ৪৯৫০। এর ফোনের দাম হচ্ছে প্রায় ৯,৫০০ টাকা। এটি সাধারণ ব্যবহারের জন্য উপযোগী।

১০ হাজার টাকার মধ্যে  টেকসই মোবাইল

বর্তমান সময়ে ১০ হাজার টাকার মধ্যে টেকসই মোবাইল পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। আগের মত এখন শুধু দাম কম হলেই ফোনের মান খারাপ হয় না। বাংলাদেশের বাজারে এখন বেশ কিছু কোম্পানির রয়েছে, যারা এই বাজেটে ভালো মানের মজবুত এবং দীর্ঘস্থায়ী মোবাইল দিচ্ছে। এদের মধ্যে অন্যতম একটি হচ্ছে Itel A50 এই ফোনটি। এই ফোনের দাম হচ্ছে প্রায় ৮,৯৯০ টাকা। ফোনটা দেখতে যেমন সুন্দর, হাতে নিলে বোঝা যায় এর গঠন বেশ শক্ত এবং মজবুত। ফোনের বডি এবং ডিসপ্লের গুণগতমান অনেক ভালো। তাই পড়ে গেলে সহজে ক্ষতি হয় না।

১০-হাজার-টাকার-মধ্যে-ভালো-মোবাইল

এরপরে রয়েছে Infinix Smart 6 এবং Tecno Pop 2 এই ফোন দুইটি। এই দুটো ফোনের দাম যথাক্রমে প্রায় ৯,৮০০ টাকা এবং ৯,৯৯০ টাকা। এই ফোন গুলোতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায়, সফটওয়্যার সহজ এবং হার্ডওয়ার মোটামুটি মানের। সব মিলিয়ে, আপনি যদি একবার দেখে শুনে বুঝে ফোন কেনেন, তাহলে ১০ হাজার টাকার মধ্যেই ভালো এবং টেকসই মোবাইল পাওয়া সম্ভব। বাজেটের মধ্যে মান ধরে রাখতে চাইলে এগুলোর মধ্যে যেকোনো একটি হতে পারে আপনার জন্য সেরা।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল-শেষ কথা 

এই পোস্টে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন থাকে ১০ হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন পাওয়া যাবে কি? তবে বর্তমান সময়ে সঠিকভাবে খোঁজ করলে এই বাজেটের মধ্যেই এমন কিছু স্মার্টফোন পাওয়া যায়, যেগুলো দিয়ে অনলাইন ক্লাস, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও দেখা কিংবা হালকা গেম খেলা সবকিছুই সম্ভব। হয়তো দামি ফোনের মত সব ফিচার থাকবে না, কিন্তু প্রয়োজনেও কাজগুলো সহজেই করা যাবে।

যারা ছাত্র, নতুন মোবাইল ব্যবহার করছেন এবং খুব বেশি খরচ করতে চান না তাদের জন্য এই দামের মোবাইল একেবারে উপযুক্ত। শুধু কেনার আগে একটু যাচাই করে নিতে হবে। ব্যাটারি ব্যাকআপ কেমন, মোবাইলটা টেকসই কিনা, মোবাইল 4G নেটওয়ার্কের কিনা এবং ওয়ারেন্টি আছে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখে নিতে হবে ভালো করে। সব মিলিয়ে বলা যায়, ১০ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোন পাওয়া খুব কঠিন ব্যাপার নয়। তাই, একটু বুঝে শুনে ফোন কিনতে পারলেই দিব্যি চলবে। 250455

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url