শীতকালীন টমেটো চাষ পদ্ধতি

 
শীতকালীন টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান? শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে জেনে নিন টমেটোর পুষ্টিগুন, শীতকালে টমেটো চাষ পদ্ধতি, কখন টমেটো চাষে লাভবান হওয়া যায়? শীতকালীন টমেটোর জাতসমূহ, চাষের জন্য চারা তৈরি, জমি তৈরি ও রোপনের সময় চারার দুরত্ব, সার প্রয়োগ পদ্ধতি, সেচ ও পরিচর্যা এবং ফসল তোলা সম্পর্কে।

শীতকালীন টমেটো চাষ পদ্ধতি
পোস্ট সূচিপত্র

শীতকালীন টমেটো চাষ পদ্ধতি

গবেষণায় দেখা গেছে বিশ্বে আলুর পরপরই টমেটো উৎপাদিত হয়। আবার বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে টমেটো অন্যতম প্রধান সবজি। টমেটো কাঁচা হোক অথবা পাকা হোক শীতকালে এটি একটি মজাদার সবজি। প্রত্যেক শীতকালীন মৌসুমী টমেটো সস, টমেটো ক্যাচাপ, চাটনি, জুস, পেস্ট ইত্যাদি তৈরিতে বিপুল পরিমানে ব্যবহার হয়ে থাকে। টমেটোর সুন্দর রং এবং স্বাদের জন্য এটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আমাদের দেশের ছালাদ হিসেবে অধিকাংশ টমেটো ব্যবহার করা হয়। এই পোস্টে আমরা শীতকালীন টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব।


আরো পড়ুন: শিমুল গাছের মুল খেলে কি হয়?


টমেটোর পুষ্টিগুন

টমেটো হল খুবই পুষ্টিকর সবজি। একটু মোটামুটি মাঝারি সাইজের টমেটোতে প্রোটিন ২ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, পানি ৯৩.২ গ্রাম, শর্করা ৩.৫ গ্রাম, পটাশিয়াম ১১৫ মিলিগ্রাম, সোডিয়াম ৪৫.৮ মিলিগ্রাম, সালফার ২৫ মিলিগ্রাম, ক্লোরিন ৩৮ মিলিগ্রাম, খনিজ ০.৫ গ্রাম, ম্যাগনেসিয়াম ১৫ মিলিগ্রাম, ফসফরাস ৩৬ মিলিগ্রাম সহ আঁশ, কপার, ভিটামিন এ, থায়ামিন, রিবোফ্লাবিন, নিকোটিনিক এসিড, ভিটামিন-সি, অক্সালিক এসিড, এবং লৌহ। টমেটো যেমনি সবজি হিসেবে ব্যবহার হয়ে থাকে তেমনি এটি ভেষজ হিসেবে বহুল ভাবে ব্যবহার হয়ে থাকে। হজম কারক ও ক্ষুধা বর্ধক হিসাবে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে টমেটো ব্যবহার হয়।

শীতকালীন টমেটো চাষ পদ্ধতি

কখন টমেটো চাষে লাভবান হওয়া যায়?

বর্তমানে আমাদের দেশে প্রায় পঞ্চাশ ধরনের টমেটো চাষ হয়ে থাকে, আর এর বেশিরভাগই হাইব্রিড জাতের টমেটো। মৌসুমে বা অমৌসুমে শীতকালে বা গ্রীষ্মকালে এমনকি সকল ঋতুতে এখন এই হাইব্রিড জাতের টমেটো চাষ করা হয়ে থাকে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বেশ কিছু টমেটো জাত উদ্ভাবন করেছে। উদ্ভাবনকৃত টমেটো গুলোর জাতের মধ্যে অধিকাংশ উচ্চ ফলনশীল। যেগুলো বছরের যে কোন ঋতুতে চাষ করে লাভবান হওয়া সম্ভব। বাংলাদেশের প্রায় সব জেলাতেই টমেটো চাষ হয় তবে বিশেষ করে উত্তরাঞ্চলে টমেটো চাষ বেশি হয়।


আরো পড়ুন: গোল মরিচ খাওয়ার নিয়ম। গোল মরিচ খাওয়ার উপকারিতা


শীতকালীন টমেটোর জাতসমূহ

শীতকালে ফল ধরে সাধারণত সেইসব টমেটো শীতকালীন জাত হিসেবে পরিচিত। শীতকালে টমেটো চাষ বা ভরা মৌসুমে টমেটো চাষযোগ্য জাতসমূহের চারা সাধারনত অক্টোবর থেকে নভেম্বর মাসে রোপন করতে হয়। তবে টমেটোর জাত সমূহের মধ্যে প্রায় সকল জাত শীতকালে চাষ করা যায়। শীতকালে ব্যাপকভাবে চাষ হয় এমন টমেটোর জাতসমূহ নিম্নরূপ-
  1. মানিক
  2. রতন,
  3. বাহার
  4. মহুয়া
  5. বারি টমেটো ৩
  6. বারি টমেটো ৬
  7. বারি টমেটো ৭
  8. বারি টমেটো ৯ ইত্যাদি

আগাম শীতকালীন ও অন্য সকল মৌসুমে চাষযোগ্য টমেটোর জাতসমূহ

আগাম শীতকালীন টমেটো: এই টমেটোর জাতের চারা সাধারনত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রোপন করতে হয়। আর এ সময় টমেটো চাষ করলে অনেক বেশি লাভবান হওয়া যায়। এমন জাতসমুহের মধ্যে রয়েছে

  1. বারি টমেটো ৪
  2. বারি টমেটো ৫
  3. ডেল্টা এফ ১
  4. উন্নয়ন এফ ১
  5. রোমা ভিএফ
  6. রোমারিও
  7. টিপু সুলতান
  8. গ্রেট পেলে
  9. পুষারুবী
  10. নিউ রূপালী ইত্যাদি।
শীত পরবর্তী বা নাবি জাত টমেটো: এইসব জাতের চারা সাধারনত জানুয়ারি মাসে রোপন করা হয়। আর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ফল পাওয়া যায়। শীত পরবর্তী বা নাবি জাত টমেটোর মধ্যে রয়েছে
  1. বাহার
  2. রোমা ভিএফ
  3. রাজা
  4. সুরক্ষা, ইত্যাদি


আরো পড়ুন: অর্জুন গাছের ছালের উপকারিকা কি?

শীতকালীন টমেটো চাষ পদ্ধতি


শীতকালীন টমেটো চাষের জন্য চারা তৈরি

শীতকালীন টমেটো চাষের জন্য সরাসরি জমিতে বীজ বুনে টমেটো চাষ করা যায়। তবে খুব তারাতারি ভাল ফলন পেতে আলাদা করে চারা তৈরি করে মূল জমিতে লাগান ভাল। অবশ্যই রোদযুক্ত উঁচু কোন জমি বা জমির একপাশে পরিস্কার করে ভালভাবে মাটি চাষ করে বীজতলা প্রস্তুত করতে হয়। বীজতলার জন্য নির্বাচিত জমিটুকু ভালভাবে চাষের পর মাটি সমান করে ১ মি: চওড়া করে বেড বানাতে হবে। বেড বেশি লম্বা করা যাবে না। বেডের মাপ ৩-৫ মিটার করাই সবচেয়ে ভাল। তাতে পরিচর্যা করা সুবিধাজনক হয়। বীজতলায় বীজবপন করতে হয় ছিটিয়ে। প্রত্যেক বর্গমিটার বীজতলায় ৯০-১৫০ গ্রাম বীজ প্রয়োজন হয়। পূর্ণভাবে চারা গজাতে ৭-১৪ দিন সময় লাগে। শীতকালীন টমেটো চাষের জন্য কার্তিক-অগ্রহায়ণ মাসে বীজ বোনা ভাল। আর আগাম টমেটো চাষ করার জন্য শ্রাবণ থেকে ভাদ্র মাসে বীজ বুনতে হয়।


শীতকালীন টমেটো চাষের জন্য, জমি তৈরি ও চারার দুরত্ব

যেকোন সময় বা শীতকালীন টমেটো চাষের জন্য নির্বাচিত জমি ৩-৪ বার চাষ করে তাতে মই দিয়ে নিয়ে মাটি ভালভাবে ঝুরঝুরা করে নিতে হবে। গ্রীষ্মকালে ২০-২৫ সে.মি উঁচু এবং ২৩০ সে.মি চওড়া করে বেড প্রস্তুত করে নিতে হবে। মনে রাখতে হবে যে, সেচের প্রয়োজনে বা সুবিধার্থে দুইটি বেডের মাঝখানে ৩০ সে.মি নালা রাখা অবশ্যক। আর চারা রোপনের ক্ষেত্রে প্রতি বেডে দুইটি সারি করে ৪০ থেকে ৬০ বর্গ.সেন্টিমিটার দুরত্বে ২০-২৮ দিন বয়সের চারা রোপন করতে হবে।


আরো পড়ুন: ডায়বেটিস নিরাময়ের প্রাকৃতিক উপায়

শীতকালীন টমেটো চাষ পদ্ধতি


সার প্রয়োগ পদ্ধতি

টমেটো চাষের জন্য প্রতি শতকে ৩৫-৪৫ কেজি গোবর, ২.৫ কেজি ইউরিয়া, ২ কেজি টিএসপি, ১.৫ কেজি এমওপি প্রয়োজন হবে। প্রথমে জমি প্রস্তুতের শেষ চাষের সময় প্রায় ২০ কেজি গোবর আর ২ কেজি টিএসপি সার জমিতে ছিটিয়ে দিতে হবে। আর চারা লাগানোর আগে প্রায় ২০ কেজি গোবর সার সমান ভাগে ভাগ করে গর্তে গর্তে দিয়ে দিতে হবে। ইউরিয়া ও এমওপি সার সমান ভাগে ভাগ করে দুই বার দিতে হবে। চারা লাগানোর পর ৩য় সপ্তাহে পার্শ্বকুশী ছাঁটাই করে দিতে হবে, আর এই পার্শ্বকুশী ছাঁটায়ের পর একবার ইউরিয়া ও এমওপি সার দিতে হবে। দ্বিতীয় বার বা ৫ম সপ্তাহে রিং পদ্ধতিতে ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে। বর্ণিত সার ছাড়াও শীতকালীন টমেটো জমিতে প্রয়োজন মতো জিপসাম, বোরিক এসিড পাউডার, জিংক সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট সার প্রদান করা যেতে পারে।


এক নজরে টমেটো চাষের পরিচর্যা

রোপনকৃত টমেটো চারাগুলোকে প্রতিনিয়ত নজরদারীতে রাখেতে হবে, অন্তবর্তীকালীন সময়ে গাছের মরা পাতা ছাঁটাই করে দিতে হবে। প্রতিটি টমেটো গাছে অবশ্যই বাঁশের খুটি লাগিয়ে দিতে হবে। আর নিয়মিত প্রয়োজনীয় সেচ প্রদান করতে হবে। গাছে ভাইরাস দেখা দিলে সেই গাছগুলো তুলে ফেলে দিতে হবে। পোকামাকড় ও অন্যান্য রোগ দেখা দিলে সেগুলো প্রতিকারের জন্য একজন কৃষিবিদের পরামর্শ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শীতকালীন টমেটো চাষ পদ্ধতিতে গাছের বৃদ্ধিতে কোন সময় কি রোগ বা কোন পোকার আক্রমণ হতে পারে সে সম্পর্কে অবশ্যই একজন কৃষিবিদের নিকট থেকে জেনে নেয়া গুরুত্বপূর্ণ।

শীতকালীন টমেটো চাষ পদ্ধতি

ফসল সংগ্রহ ও ফলন

টমেটোর জাত অনুযায়ী ও চারা রোপনের সময়ের উপর নির্ভর করে ২-৪ মাসের মধ্যেই টমেটো হারভেস্ট বা ফসল তোলার সময হয়। এ ক্ষেত্রে পাকা ও কাঁচা যে কোন অবস্থাতেই টমেট সংগ্রহ করা যায়। শীতকালীন টমেটো চাষ পদ্ধতির বর্ণিত সকল ধাপ নিয়মানুযায়ী সম্পন্ন করলে প্রতি হেক্টরে প্রায় ২০-৪০ টন টমেটো ফলন হয়।


উপসংহার : শীতকালীন টমেটো চাষ পদ্ধতি

প্রিয় পাঠক, পুরো পোস্টটি পড়ে নিশ্চই আপনি জানতে পেরেছেন টমেটোর পুষ্টিগুন, শীতকালে টমেটো চাষ পদ্ধতি, কখন টমেটো চাষে লাভবান হওয়া যায়? শীতকালীন টমেটোর জাতসমূহ, চাষের জন্য চারা তৈরি, জমি তৈরি ও রোপনের সময় চারার দুরত্ব, সার প্রয়োগ পদ্ধতি, সেচ ও পরিচর্যা এবং ফসল তোলা সম্পর্কে। শীতকালীন টমেটো চাষ পদ্ধতি সম্পর্কিত পোস্টটি পরে ভাল লাগলে বন্ধুদের সাথে সেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url