ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায়

আপনি কি, ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে, এই পোস্টটি আপনার জন্য। অনেক সময় হ্যাকিং, ভুল পাসওয়ার্ড অথবা সন্দেহজনক কোনো কারণে ফেসবুক একাউন্ট বন্ধ হয়ে যায়। তখন অনেকেই চিন্তা করেন, কিভাবে ফেসবুক একাউন্ট ফেরত পাওয়া যাবে? 

ফেসবুক-একাউন্ট-ফিরে-পাবার-উপায়

ফেসবুকের সাথে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, গুরুত্বপূর্ণ কথাবার্তা অথবা পেজ। যেগুলো হারিয়ে গেলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু, সঠিক পদ্ধতি মেনে চললে, খুব সহজেই আবার অ্যাকাউন্ট ফেরত পাওয়া যাবে। এই পোস্টে, ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

পোস্ট সূচীপত্রঃ ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায়

ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায়

ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায় সম্পর্কে জেনে রাখা খুবই জরুরী। অনেক সময় দেখা যায়- ভুল পাসওয়ার্ড, হ্যাকিং অথবা সন্দেহজনক কোনো কারণে ফেসবুক একাউন্ট বন্ধ হয়ে যায়। তখন অনেকেই চিন্তায় পড়ে যান, কিভাবে একাউন্ট আবার ফেরত পাবেন? একটু ধৈর্য ধরে থাকলেই, আপনি আবার আপনার অ্যাকাউন্ট ফেরত পাবেন। অনেকেই এই সমস্যায় পড়েন- বিশেষ করে ভুল পাসওয়ার্ড দিয়ে বার বার চেষ্টা করেন অথবা হ্যাকার আপনার আইডিতে ঢুকে সেটার ইমেইল পাসওয়ার্ড বা ফোন নাম্বার পরিবর্তন করে দিয়েছে। তখন অনেকেই বিপদে পড়ে যায়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই।

ধাপে ধাপে চেষ্টা করলে, আবারও আইডি ফেরত আনা সম্ভব। প্রথমে, আপনাকে ফেসবুকের লগইন পেতে যেতে হবে।সেখানে গেলে নিচে দেখতে পাবেন- "Forgot password" নামের এই অপশনটি। এখানে আপনাকে ক্লিক করতে হবে। 

ফেসবুক-একাউন্ট-ফিরে-পাবার-উপায়

এরপরে, আপনার পুরনো ইমেইল অথবা মোবাইল নাম্বার দিন যেটা দিয়ে ফেসবুক একাউন্ট খুলেছিলেন। ফেসবুক তখন আপনার মোবাইল নম্বরে একটি কোড পাঠাবে। যদি সেটা আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকে, তাহলে সহজেই কোডটি দিয়ে এবং নতুন পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্ট ফিরে পেতে পারবেন। 

ফেসবুক-একাউন্ট-ফিরে-পাবার-উপায়

তবে ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে কাজ না করলে, নিচে দেখতে পাবেন "No longer have access to these" এই অপশনটি। এখানে ক্লিক করতে হবে। এরপরে, ফেসবুক আপনাকে কিছু প্রশ্ন করবে। আপনার পরিচয় নিশ্চিত করতে বলবে।আপনি যদি আপনার প্রোফাইলের পুরনো তথ্য, যেমন- জন্ম তারিখ, পূর্বের পাসওয়ার্ড বা ছবিসহ আইডি কার্ড দিতে পারেন, তাহলে তারা যাচাই করে আপনার আইডি আবার ফেরত দিবে। 

আরো পড়ুনঃ ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার উপায়

এর থেকেও সহজ উপায় হচ্ছে- ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে অথবা সাপোর্ট ইনবক্সে গিয়ে রিপোর্ট করা। তারা আপনার তথ্য দেখে আপনাকে সহায়তা করবে। ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে আপনার সমস্যা তাদেরকে মেসেজ করে জানাতে হবে।তারপরে, তারা ভালোভাবে আপনার তথ্যগুলো এবং আপনার আইডি চেক করে দেখবে। আপনার আইডিতে যদি কোনো রকম সমস্যা না থাকে, তাহলে তারা আপনার আইডি ফেরত দিবে। সবশেষে বলা যায়, ভবিষ্যতে যেন এমন না হয়, তাই একাউন্টে দুই স্তরের (Two-Factor Authentication) নিরাপত্তা চালু করে রাখুন।

ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে বুঝবেন কিভাবে

আমরা অনেকেই ফেসবুকে প্রতিনিয়ত ঢুকে থাকি, কিন্তু কখনো কখনো এমন কিছু লক্ষণ দেখা যায়, যার মাধ্যমে বোঝা যায় আমার একাউন্ট হয়তো কেউ হ্যাক করে ফেলেছে। এ ক্ষেত্রে সচেতন না হলে বড় বিপদ হতে পারে। তাই, আগে থেকে বুঝে নেওয়া জরুরি। আপনার অ্যাকাউন্ট আসলেই হ্যাক হয়েছে কিনা। প্রথম লক্ষণ হচ্ছে- আপনি যদি দেখেন হঠাৎ করে আপনার ফেসবুক আইডি লগইন করা যাচ্ছে না। কিন্তু আপনি নিশ্চিত ভাবে সঠিক পাসওয়ার্ড দিচ্ছেন, তারপরও লগইন হচ্ছে না। তাহলে, সন্দেহ হওয়া স্বাভাবিক। 

ফেসবুক-একাউন্ট-ফিরে-পাবার-উপায়

এরপরে, ফেসবুক থেকেও যদি বলা হয় "আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে" অথচ আপনি নিজে কিছুই করেননি, তাহলে বুঝে নিতে হবে কেউ আপনার একাউন্ট হ্যাক করে তথ্য পাল্টে দিয়েছে। আরো একটি বড় লক্ষণ হচ্ছে-আপনার টাইমলাইনে অজানা-অসাধু পোস্ট শেয়ার হচ্ছে। আবার আপনার বন্ধুদের থেকে "তুমি কি আমাকে কিছু পাঠিয়েছো?" এই ধরনের মেসেজ আসছে। তাহলে, বুঝে নিতে হবে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে। এই সমস্ত লক্ষণ গুলো দেখেই বুঝতে পারবেন, আপনার একাউন্ট হ্যাক করে অন্য কেউ চালাচ্ছে। এই সমস্যার সমাধান না করলে, বড় ক্ষতি হতে পারে। তাই, সাবধান থাকতে হবে। 

ফেসবুক থেকেও মাঝে মাঝে সতর্কবার্তা পাঠানো হয়। যেমন- "আপনার একাউন্ট নতুন ডিভাইস থেকে লগইন করা হয়েছে"। আপনি যদি চিনতে না পারেন, তাহলে সাথে সাথে সেটিংস এর মধ্যে প্রবেশ করে, "পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি" এখানে যেতে হবে। তারপরে, "Where you`re Logged in" এই অপশনটিতে ক্লিক করতে হবে।

ফেসবুক-একাউন্ট-ফিরে-পাবার-উপায়

এরপরে, এখান থেকে আপনি দেখতে পাবেন। কে বা কারা কোথায় থেকে আপনার একাউন্ট লগইন করেছে এবং কোন ডিভাইস থেকে লগইন করা হয়েছে। এরকম অচেনা কোনো ডিভাইস দেখলে সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে হবে। না হলে, বড় কোনো সমস্যা হতে পারে।

ফেসবুক-একাউন্ট-ফিরে-পাবার-উপায়

সবশেষে বলা যায়, আপনি যদি আপনার ফেসবুক আইডিতে এই সন্দেহজনক কাজগুলো দেখতে পান। তাহলে, সাথে সাথে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে। না হলে, বড় কোনো ক্ষতি হতে পারে। তাই, শুরু থেকে সাবধান থাকা উচিত। কেউ যদি আপনার একাউন্ট হ্যাক করে, খারাপ কিছু ছড়ায়, তাহলে এখান থেকে আপনার বদনাম হবে। তাই, সন্দেহজনক কোনো কিছু দেখলেই, আপনার অ্যাকাউন্ট চেক করে নিতে হবে। এরপরে, পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিতে হবে। আরো সুরক্ষিত রাখার জন্য আপনার ফেসবুক একাউন্টে দুই স্তরের (Two-Factor Authentication) নিরাপত্তা চালু করে রাখুন।

ফেসবুক একাউন্ট বন্ধ হলে করণীয় 

ফেসবুক একাউন্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেলে, অনেকেই ভয় পেয়ে যান। বিশেষ করে যদি কোনো কারণ ছাড়া এমনটা হয়, তাহলে হতাশ হওয়াটাই স্বাভাবিক। তবে, অ্যাকাউন্ট বন্ধ হওয়া মানেই সব শেষ নয়। কিছু ধাপ অনুসরণ করলে, অ্যাকাউন্ট আবার ফেরত পাওয়া সম্ভব। প্রথমে, আপনাকে দেখে নিতে হবে, ফেসবুক থেকে আপনাকে কোনো নোটিফিকেশন পাঠিয়েছে কিনা। সাধারণত, ফেসবুকের কোনো নীতিমালা ভঙ্গ করলে, একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আবার ফেসবুক থেকে আপনার ইমেইলেও "Your account has been disabled" এই ধরনের একটি মেসেজ যেতে পারে। 

তবে, এই মেসেজের সাথে অথবা নোটিফিকেশনের সাথে একটি , অ্যাপিল (Appeal) লিংক থাকে। আপনি সেই লিংকে ক্লিক করে অভিযোগ জানাতে পারবেন। ফেসবুক তাদের হেল্প সেন্টারে একটি নির্দিষ্ট ফর্ম রেখেছে। যেখানে আপনি আপনার পরিচয়, একাউন্টের নাম এবং বৈধ ছবি বা আইডি কার্ড আপলোড করে আবেদন করতে পারবেন। আবেদনের পর সাধারণত ২-৭ দিনের মধ্যে ফেসবুক আপনার তথ্য যাচাই করে, তার উত্তর দিবে। যদি আপনার পক্ষের যুক্তি ঠিক থাকে এবং কোনো বড় ভুল না হয়, তাহলে আপনি অ্যাকাউন্ট ফেরত পাবেন। এই সময় একটু ধৈর্য ধরে থাকতে হবে। 

মোবাইল নম্বর ভুলে গেলে আইডি ফেরত পাওয়ার উপায়

অনেক সময় আমাদের পুরনো মোবাইল নম্বর বন্ধ হয়ে যায় বা অনেক আগের নাম্বার হওয়ার কারণে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে মাঝে মাঝে ফেসবুক একাউন্টে ঢুকতে সমস্যা হয়। এমন পরিস্থিতিতে চিন্তার কোনো কারণ নেই।ফেসবুকের নিজস্ব কিছু নিয়ম রয়েছে , যার মাধ্যমে আপনি আপনার মোবাইল নম্বর ভুলে গেলেও আপনার আইডি ফেরত পেতে পারেন। প্রথমে, ফেসবুকের লগইন পেজে যেতে হবে এবং "Forgot password" এই অপশন নির্বাচন করতে হবে।এরপর আপনার পুরো নাম অথবা প্রোফাইলের নাম দিয়ে সার্চ করতে হবে। 

ফেসবুক আপনার নামের সাথে সম্পর্কিত একাধিক আইডি দেখাবে। সেখান থেকে সঠিক আইডিটি নির্বাচন করতে হবে।এরপরে, আপনার যদি মোবাইল নাম্বার মনে না থাকে, তাহলে নিচে থাকা "No longer have access to these" এই লিংকে ক্লিক করতে হবে। এরপরে, আপনাকে নতুন একটি মোবাইল নম্বর দিতে বলবে, যেটি বর্তমানে আপনি ব্যবহার করেছেন। এরপরে, আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। যেমন- জন্ম তারিখ, প্রোফাইল ফটো অথবা পরিচয়ের জন্য স্ক্যান।সবশেষে, যাচাই-বাছাই গুলো সম্পূর্ণ হলে, ফেসবুক আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ দিবে। এভাবেই আপনি আপনার একাউন্ট ফেরত পাবেন। 

ফেসবুকের অফিসিয়াল সাহায্য সেন্টার থেকে সহায়তা নেওয়ার নিয়ম 

ফেসবুক একাউন্ট নিয়ে কোনো ধরনের সমস্যা হলে, ফেসবুকের অফিসিয়াল সাহায্য সেন্টার থেকে সাহায্য নেওয়া সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়। প্রথমে, আপনাকে ফেসবুকের "হেল্প সেন্টারে" যেতে হবে। এটি হলো ফেসবুকের নিজস্ব ওয়েবসাইট, যেখানে ফেসবুক একাউন্ট সংক্রান্ত সমস্যার সমাধান দেওয়া হয়। যখন আপনি ফেসবুক আইডি লগইন করতেন না পারেন, তখন ফেসবুক লগইন পেজে থাকা "Forgot password" এই অপশন অথবা "Need help" এই অপশনে ক্লিক করতে পারেন। এরপরে, আপনার সমস্যার ধরণ অনুযায়ী ক্যাটাগরী বেছে নিতে হবে। 

তারপরে আপনার সমস্যা গুলো বিস্তারিত লিখে দিতে হবে। যদি বড় সমস্যা হয়, যেমন- একাউন্ট হ্যাক হওয়া অথবা একাউন্ট বন্ধ হয়ে যাওয়া, তাহলে সাহায্য সেন্টারে থাকা "রিপোর্ট এ প্রবলেম" অথবা " সাবমিট এন এপিল" এই ফর্ম পূরণ করতে হবে। এখানে আপনার পরিচয় সঠিকভাবে দিতে হবে। আবার কখনো কখনো আইডি কার্ডের স্ক্যান আপলোড করতে হতে পারে। সঠিক তথ্য দেওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ আপনার তথ্যগুলো যাচাই করে দ্রুত পদক্ষেপ নিবে। এর জন্য আপনাকে, ফেসবুকের সাথে নোটিফিকেশন অথবা ইমেইলের মাধ্যমে মেসেজ করতে হতে পারে। এভাবে আপনি সাহায্য নিতে পারবেন। 

ফেসবুকে একাউন্ট রিকভারি করার উপায়

আপনার ফেসবুক একাউন্টে ঢুকতে যদি সমস্যা হয়, পাসওয়ার্ড যদি ভুলে যান, মোবাইল নাম্বার কাজ করছে না অথবা কেউ হ্যাক করে নিয়েছে। এই সব অবস্থায় আতঙ্কিত না হয়ে, ঠান্ডা মাথায় কিছু ধাপ অনুসরণ করতে পারলেই ফেসবুক একাউন্ট রিকভারি করা সম্ভব। প্রথমে, ফেসবুক লগইন পেজে প্রবেশ করতে হবে। তারপরে, "Forgot password" এই অপশন সিলেক্ট করতে হবে। এখানে, আপনার প্রোফাইলের নাম, পুরনো ইমেইল অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন।যদি এগুলো সঠিক হয়, তাহলে ফেসবুক আপনার একাউন্ট চিনে ফেলবে এবং নতুন পাসওয়ার্ড সেট করার জন্য একটা লিংক পাঠাবে। 

যদি আপনি ইমেইল অথবা মোবাইল নম্বরের এক্সেস হারিয়ে ফেলেন, তাহলে "No longer have access to these" এই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে, ফেসবুক আপনাকে একটি ফর্ম দেবে, যেখানে বিকল্প ইমেইল বা নাম্বার দিতে হবে।যেটি আপনার কাছে বর্তমানে নিয়ন্ত্রিত আছে, সেটি দেওয়াই ভালো। এই ফর্ম এর মাধ্যমে ফেসবুক আপনার পরিচয় যাচাই-বাছাই করে দেখবে। কখনো কখনো পরিচয় পত্র আপলোড করতে হতে পারে। আপনার দেওয়া তথ্য গুলো যদি সঠিক হয়, তাহলে ফেসবুক আপনাকে নতুন লগইন তথ্য পাঠাবে। এভাবে আপনি ফেসবুকে রিকভারি একাউন্ট করে নিতে পারবেন।

ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি পাঠানোর নিয়ম

যখন আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যাবে অথবা ভুলবশত একাউন্ট বন্ধ হয়ে যাবে। তখন, একাউন্ট ফেরত পেতে আপনাকে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। এর জন্য ফেসবুক কিছু কাগজপত্র ও ছবি চেয়ে থাকে, যেগুলো পাঠিয়ে আপনি নিজেকে আইডির মালিক হিসেবে প্রমাণ করতে পারবেন। প্রথমে, আপনার একটি সরকার অনুমোদিত পরিচয়পত্র লাগবে। যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদ। এই সমস্ত ছবিগুলোতে নাম ও জন্ম তারিখ স্পষ্ট থাকতে হবে। মোবাইল দিয়ে স্পষ্ট আলোতে সুন্দরভাবে ছবিগুলো তুলতে হবে।ছবি পাঠানোর নিয়ম খুব সহজ।

ফেসবুক থেকে যখন আপনাকে ভেরিফিকেশনে ফরম দিবে, তখন সেটা নির্দিষ্ট একটি জায়গায় "Choose File" অথবা " Upload ID" অপশন থাকবে। সেখানে ক্লিক করে আপনার ডকুমেন্ট এর ছবিগুলো আপলোড করতে হবে। এছাড়াও কিছু ক্ষেত্রে ফেসবুক আপনাকে একটি সেলফি দিতে বলবে, যেখানে আপনি নিজ হাতে একটি নির্দিষ্ট কোড লিখে ধরে থাকবেন। এটি "ফেস ভেরিফিকেশন" প্রক্রিয়ার অংশ। । এর মাধ্যমে বোঝা যাবে, আপনি প্রকৃত ব্যক্তি। সঠিক তথ্য ও পরিষ্কার ছবি দিলে, সাধারণত ৩-৫ দিনের মধ্যে ফেসবুক আপনার তথ্যগুলো যাচাই শেষ করে, একাউন্ট রিকভার করার সুযোগ দিবে।

রিপোর্ট করে আইডি ফেরত পাওয়ার জন্য আবেদন

যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় এবং নাম, ইমেইল ও মোবাইল নম্বর পাল্টে ফেলা হয়। আবার দেখা যাচ্ছে, আপনি একেবারেই লগইন করতে পারছেন না। তাহলে, রিপোর্ট করার মাধ্যমে ফেসবুক আইডি ফেরত এর জন্য আবেদন করতে হবে। এই পদ্ধতিটি একটু ধৈর্যের হলেও অনেক ক্ষেত্রে কার্যকর। প্রথমে ফেসবুকে "হ্যাকেড একাউন্ট রিপোর্ট" এই ফর্মে যেতে হবে। তারপরে, "মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রসেড" এই অপশনটি দেখতে পাবেন। আপনার সমস্যার ধারণ অনুযায়ী সঠিক অপশনটি নির্বাচন করতে হবে। 

আরো পড়ুনঃ কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়

এরপরে, ফেসবুক আপনাকে আইডি শনাক্ত করার জন্য নাম, ফোন নম্বর অথবা ইমেইল দিতে বলবে। সেগুলো সঠিকভাবে দিতে হবে। এরপরে, যদি আপনি এক্সেস না পান, তাহলে " আই ক্যান নট মাই ইমেইল অর ফোন নাম্বার" সিলেক্ট করতে হবে। তারপরে, ফেসবুক আপনাকে রিপোর্ট ফর্ম দিবে।সেখানে আপনাকে বিস্তারিত তথ্য লিখে দিতে হবে। যেমন- আইডির নাম, কখন শেষবার লগইন করেছিলেন এবং কিভাবে সমস্যা হয়েছিল ইত্যাদি। রিপোর্ট সাবমিট করার পর ৩-৭ দিনের মধ্যে ফেসবুক সব তথ্য যাচাই-বাছাই করে, আপনার আইডি ফেরত দিবে। 

ভবিষ্যতে ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখার কার্যকর টিপস

বর্তমানে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়। অনেকের কাছে ফেসবুকে একটি ব্যবসা জায়গা এবং ব্যক্তিগত তথ্য বা পরিচয় এর জায়গা। ফেসবুক হ্যাক হওয়া মানেই অনেক বড় একটা বিপদ। ফেসবুক বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান এবং ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণের জায়গায় হিসেবে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে যদি হঠাৎ করে ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যায়, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতিতে না পড়তে হয়, সেজন্য কিছু কার্যকর টিপস মেনে চলা খুবই জরুরী। চলুন বিস্তারিত আলোচনা করা যাক-

ফেসবুক-একাউন্ট-ফিরে-পাবার-উপায়

  • শক্তিশালী একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড যেন সহজে কেউ আন্দাজ করতে না পারে, সেভাবে অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে শক্ত পাসওয়ার্ড তৈরি করতে হবে। 
  • টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। এটি এক ধরনের নিরাপত্তা স্তর, যার মাধ্যমে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জানলেও, আপনার একাউন্টে কেউ ঢুকতে পারবে না। 
  • অচেনা কোনো লিংকে ক্লিক করা যাবে না। মেসেঞ্জার বা ইনবক্সে কেউ সন্দেহজনক কোনো লিংক দিলে সেটাতে ক্লিক করবেন না। অনেক সময় লিংকে ক্লিক করার মাধ্যমে একাউন্ট হ্যাক হয়ে যায়।
  • পরিচিত ডিভাইস ছাড়া লগইন না করাই ভালো। পাবলিক কম্পিউটার অথবা অন্য কারো ফোনে ফেসবুক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রয়োজনে লগইন করলে, কাজ শেষে "লগ আউট" করে নিতে হবে।
  • নিয়মিত একাউন্ট চেক করতে হবে। "Where you`re Logged in" এই অপশনে গিয়ে মাঝে মাঝে চেক করতে হবে, হচ্ছে না কোনো ডিভাইস আপনার আইডিতে লগইন হচ্ছে কিনা। 
  • ইমেইল এবং মোবাইল নাম্বার আপডেট রাখতে হবে। ফেসবুক একাউন্টে সংযুক্ত ইমেল ও মোবাইল নম্বর সচল ও নিরাপদ থাকলে, আইডি রিকভারি করা সহজ হবে। এই সমস্ত টিপস গুলো মেনে চললে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। 

ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায়-শেষ কথা

এই পোস্টে ফেসবুক একাউন্ট ফিরে পাবার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ, কাজকর্ম, স্মৃতিগুলো এবং গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণ সবকিছুই এই অ্যাকাউন্টের সাথে জড়িয়ে থাকে। তাই, হঠাৎ করে ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে গেলে অথবা হ্যাক হয়ে গেলে, চিন্তিত হওয়া স্বাভাবিক। তবে, সঠিকভাবে ধাপে ধাপে চেষ্টা করলে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব।

আর ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই, ফেসবুক আইডির নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। যেমন- শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া , দুই ধাপ যাচাই করা (2FA) এবং সচেতনভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ, একবার অ্যাকাউন্ট হ্যাক হলে অনেক সময়, চাইলেও এবং চেষ্টা করেও একাউন্ট ফেরত পাওয়া যায় না। সবশেষে বলা যায়, আপনি যদি সতর্ক থাকেন এবং ফেসবুকের নিয়ম মেনে একাউন্ট পরিচালনা করেন, তাহলে কখনো সমস্যা হওয়ার কথা না। কিছু কিছু পদ্ধতি এবং গাইড অনুসরণ করে আপনার আইডি ফিরে পেয়ে যাবেন। 250455

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url