ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায়

ফেসবুক মার্কেটিং করে কিভাবে কাস্টমার পাওয়া যায় ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায় সম্পর্কে আপনি কি জানতে চান? তাহলে আপনি সম্পূর্ণ সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকে আমরা আমাদের আর্টিকেলটিতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ফেসবুক-পেজ-থেকে-ব্যবসার-বিক্রি-বাড়ানোর-১৫টি-কার্যকর-উপায়
বর্তমানে ফেসবুক পেজ থেকে অনেকেই তাদের সেলস বাড়াচ্ছেন। যার ফলে তারা তাদের ব্যবসায় লাভবান হচ্ছে। কিন্তু এখনো অনেকে আছে যারা এটি সম্পর্কে জানে না। তাই এই বিষয়টি জানতে সম্পন্ন আর্টিকেলটি পড়ে আসুন।

পেজ সূচিপত্র:- ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায় সম্পর্কে আলোচনা

ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায়

ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায় সম্পর্কে আলোচনা করায় আজকে আমাদের মূল কাজ। আমরা অনেকেই অনেক রকম ভাবে ব্যবসা করে থাকি। কিন্তু ফেসবুক পেজ থেকে যে খুব সহজে ব্যবসা করা যায় বা ব্যবসার সেলস বাড়ানো যায় এ সম্পর্কে আমরা অনেকেই জানিনা। যদিও ফেসবুক পেজ থেকে ব্যবসা করে খুব ভালো সেল করা যায়। তাই যারা জানেন না ফেসবুক পেজ থেকে ব্যবসার সেলস কিভাবে বানানো যায় তাদের জন্য আমার এই আর্টিকেলটি। তাই চলুন নিচে ফেসবুক পেজ থেকে ব্যবসার সেলস বাড়ানোর উপায় সম্পর্কে জেনে আসা যাক।

  • ব্যবসার বিষয়ে নিয়ম মেনে ধারাবাহিকভাবে নিয়মিত পোস্ট করা।
  • ব্যবসার জন্য কনটেন্ট তৈরির ক্ষেত্রে ইউনিক এবং আকর্ষণীয় কন্টেন্ট বাছাই করা।
  • ফেসবুক পেজে ব্যবসার গ্রাহকের কমেন্টের দ্রুত রিপ্লাই দেওয়া।
  • ফেসবুক লাইভে ব্যবসার পণ্যের রিয়েল টাইম ডেমো দেওয়া।
  • ফেসবুক পেজে ব্যবসার জন্য টার্গেটেড বিজ্ঞাপন প্রচারণা করা।
  • "আজকের জন্য অফার" বা "লিমিটেড স্টক" এই জাতীয় আকর্ষণীয় অফার দেওয়া।
  • ফেসবুক পেজে গ্রাহকের কাছ থেকে  ব্যবসার পণ্যের রিভিউ নেওয়া এবং তা পেজে শেয়ার করা।
  • ফেসবুকের স্টোরি বা রিলস ব্যবহার করে ব্যবসায়ী পণ্যের বিজ্ঞাপন চালানো।
  • পেজ ইনবক্স অটোমেশন করা যেন পেজে অটো মেসেজ রিপ্লে হয়।
  • ফেসবুক পেজে ব্যবসার প্রোডাক্ট এর সঠিক, সত্য ও স্পষ্ট বিবরণ দেওয়া।
  • টার্গেটেড নিস অনুযায়ী ব্যবসার গ্রুপ মার্কেটিং করা।
  • পেজে লাইক শেয়ার ও কমেন্ট এর মাধ্যমে কনটেস্ট তৈরি করা।
  • ফেসবুক পেজে নিজের ব্যবসার প্রোডাক্টের ব্র্যান্ডিং শক্তিশালী করা।
  • ফেসবুক পেজ থেকে নিজের ব্যবসার জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা।
  • কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এ বিষয়ে ডেটা অ্যানালাইসিস করা।

ফেসবুক কি বা কাকে বলে

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি সবথেকে বড় প্লাটফর্ম হলো ফেসবুক। এখানে একজন মানুষ অনলাইনের মাধ্যমে আরো একজন মানুষের সাথে বা একাধিক মানুষের সাথে তথ্য আদান-প্রদান, যোগাযোগ ও বিভিন্ন রকম কন্টেন্ট শেয়ার করতে পারে। ২০০৪ সালে Mark Zuckerberg নামে একজন ব্যক্তি তার সহপাঠীদের সাহায্যে এটি প্রতিষ্ঠা করে। ফেসবুকের মাধ্যমে একজন ব্যবহারকারী তার প্রোফাইল তৈরি করতে পারে। যেখানে সে তার ছবি,ভিডিও, কনটেন্ট বা স্ট্যাটাস পোস্ট করা মাধ্যমে শেয়ার করতে পারে।
এছাড়া ফেসবুকে পোস্ট করার মাধ্যমে ফেসবুকের অন্যান্য ব্যবহারকারীরা বন্ধু হিসেবে বা ফলোয়ার হিসেবে সেই পোস্ট দেখে লাইক কমেন্ট বা শেয়ার এর মাধ্যমে সংযুক্ত থাকতে পারে। এছাড়া নানান ব্যবসা প্রতিষ্ঠান ফেসবুক পেজের মাধ্যমে তাদের ব্যবসার পণ্যের সেলস বাড়াতে পারে। এটি অনলাইনে সরাসরি প্রচার করে বা অনলাইনের মাধ্যমে গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে করা হয়। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুক শুধু একটি বিনোদনের জায়গা নয় এটি একটি বড় মার্কেটিং প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ফেসবুক ব্যক্তিগত বা ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করছে।

ফেসবুক পেজ কি বা কাকে বলে

ফেসবুকের একটি বিশেষ ধরনের ফিচার হলো ফেসবুক পেজ। ফেসবুক পেজের মাধ্যমে একজন ব্যক্তি তার প্রতিষ্ঠান বা ব্যবসা, পণ্য বা সেবা অথবা নিজের পরিচিতি অনলাইনের মাধ্যমে বিশ্বের কাছে উপস্থাপন করতে পারে। একটি ফেসবুক পেজ সাধারণ ব্যবহারের জন্য কোন ব্যক্তিগত প্রোফাইল নয়। একটি ফেসবুক পেজ পাবলিকলি ব্যবহারের জন্য সকলের কাছে উন্মুক্ত থাকে। একটি ফেসবুক পেজে লাইক বা ফলো দেওয়ার মাধ্যমে মানুষ সংযুক্ত থাকতে পারে। এছাড়া ব্যবসায়িক কাজে এটি বিশেষভাবে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে। তাই বর্তমান সময়ে ফেসবুক পেজ ব্যবসার প্রসার বা নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য একটি সেরা মাধ্যম।

ফেসবুক পেজ দিয়ে ব্যবসা শুরু করার গুরুত্ব

ফেসবুক পেজ দিয়ে ব্যবসা শুরু করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে বুদ্ধিমানের কাজ। কেননা এর মাধ্যমে কম খরচে খুব অল্প সময়ে সবথেকে বেশি মানুষের কাছে নিজের ব্যবসার পণ্যে বা সেবা পৌঁছে দেওয়া। একজন ফেসবুক পেজ ব্যবহারকারী খুব সহজে তার পণ্য বা সেবা অন্যের কাছে পৌঁছে দিতে পারে অনলাইন মাধ্যম ব্যবহার করে। এতে ব্যবসায়িক বা বিক্রেতার পণ্য বা সেবার জন্য আলাদা কোন দোকান বা অফিসের প্রয়োজন হয় না। ফলে ব্যবসায়িক এর খরচ কমে যায়। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমে একজন ব্যবসায়িক তার গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তার মতামত নিতে পারে।
ফেসবুক-পেজ-দিয়ে-ব্যবসা-শুরু-করার-গুরুত্ব
দ্রুত সময়ের মধ্যে তার গ্রাহককে সেবা প্রদান করতে পারে। এছাড়া ফেসবুক পেজের নিয়মিত কনটেন্ট এবং বিজ্ঞাপন ছাড়ার মাধ্যমে পণ্যের সেলস বাড়ানো যায়। তাই ফেসবুক পেজ দিয়ে ব্যবসা শুরু করা অত্যন্ত গুরুত্বসম্পন্ন। কেননা বর্তমান সময়ে ফেসবুক পেজ একটি সহজ, কার্যকর ও লাভজনক একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম। আপনি আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন না, ব্যবসা করার জন্য একটি নির্দিষ্টভাবে ফেসবুক পেজ তৈরি করা হয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যবসায়ীরা ফেসবুক পেজ ব্যবহার করে তাদের ব্যবসা দাঁড় করায়। ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায় জানলে আপনি খুব সহজে সেল আনতে পারবেন।

ফেসবুক পেজ থেকে ব্যবসা করার উপায়

বর্তমানে অনেকেই ফেসবুক পেজ থেকে ব্যবস্থা করছে। কেননা ফেসবুক পেজ থেকে ব্যবসা করা এখন অত্যন্ত সহজ কার্যকর ও লাভজনক একটি বিষয়। ফেসবুক থেকে ব্যবসা করার জন্য প্রথমে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে। যেই পেজে ব্যবসার পণ্য বা সেবার সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে। এরপর নিয়মিতভাবে এবং ধারাবাহিকতার সাথে প্রতিদিন সেই পেজ থেকে ছবি, ভিডিও বা পোস্ট শেয়ার করার মাধ্যমে পেজের অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করতে হবে  এক্ষেত্রে গ্রাহকের কমেন্ট বা মেসেজের দ্রুত উত্তর দিলে বিক্রেতার প্রতি তাদের আস্থা জন্মায়।

এছাড়া ফেসবুক পেজে নির্দিষ্ট গ্রাহকের কাছে টার্গেটেড বা নিষ বিজ্ঞাপন চালানোর মাধ্যমে আরো কাছে যাওয়া যায়। এছাড়া একজন ফেসবুক পেজ ব্যবহারকারী ব্যবসায়িক তার ব্যবসার জন্য অফার ডিসকাউন্ট বা কন্টেস্ট রাখার মাধ্যমে অথবা ক্রেতাদের রিভিউ শেয়ার করার মাধ্যমে নিজের পণ্যের সেলস বাড়াতে পারে। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে নিজের পণ্য বা সেবা খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া যায় যা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সফল হওয়ার ক্ষেত্রে।

ফেসবুক পেজ থেকে ব্যবসার সেলস বাড়ানোর সুবিধা

ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায় এর মাধ্যমে এর অনেক সুবিধা রয়েছে। যে সুবিধা গুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচে সবচেয়ে বেশি গ্রাহকের কাছে নিজের পণ্য বা সেবা পৌঁছে দেওয়া যায়। এছাড়া ফেসবুক পেজ থেকে ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন গ্রাহক খুঁজে নিতে পারে। এর আরো একটি সুবিধা হলো গ্রাহকরা ফেসবুক পেজ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য বা সেবা দেখে বুঝে পছন্দমতো নিতে পারে। টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড বিজ্ঞাপন চালানোর মাধ্যমে একজন ব্যবসায়ী তার পছন্দমত গ্রাহক এর কাছে সেবা পৌঁছাতে পারে। 

একজন বিক্রেতা নিয়মিত ফেসবুক পেজে তার পণ্য বা সেবা বা ব্যবসার জন্য ছবি, ভিডিও, পোস্ট, রিলস অথবা বিজ্ঞাপন অফার পরিচালনার মাধ্যমে খুব সহজেই অডিয়েন্সকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারে। এর ফলে তার পণ্য বা সেবার বিক্রি বৃদ্ধি পায়। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমে পাওয়া কাস্টমার রিভিউ বা ফলোয়ার এনগেজমেন্ট এর কারনে গ্রাহকদের এর প্রতি আস্থা জন্মায়। যার জন্য ফেসবুক পেজ থেকে ব্যবসায় সেলস বাড়ানো যায়। তাই নতুন উদ্যোক্তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম নিজের ব্যবসা সফল করার জন্য।

ফেসবুক পেজ থেকে ব্যবসার সেলস কমে যাওয়ার কারণ

ফেসবুক পেজ থেকে সাধারণত ব্যবসার সেলস কমে না। তারপরেও সাধারণ কিছু কারণে ব্যবসার সেলস কমে যায়। ফেসবুক পেজ থেকে ব্যবসার সেলস কমে যাওয়ার অন্যতম একটি প্রধান কারণ হলো অনিয়মিত পোস্ট করা বা পোস্টের ধারাবাহিকতা বজায় না রাখা। এছাড়া দীর্ঘদিন ফেসবুক পেজে নিষ্ক্রিয় থাকলে অডিয়েন্স সেই ফেসবুক পেজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এছাড়া নিজের প্রোডাক্টের বিষয় অস্পষ্ট তথ্য বা সঠিক তথ্য না দেওয়া। ফেসবুক পেজে আসা কমেন্ট বা মেসেজের দ্রুত রিপ্লে না দেওয়াও ফেসবুক পেজ থেকে ব্যবসার শেষ কমে যাওয়া অন্যতম কারণ।
এছাড়া দাম, খারাপ কাস্টমার সার্ভিস বা নেগেটিভ কাস্টমার রিভিউ থাকলেও অনেক সময় ব্যবসার সেলস কমে যায়। আবার সঠিকভাবে টার্গেটেড বিজ্ঞাপন না চালালে সেই ফেসবুক পেজে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছায় না। এছাড়া কমেন্ট বা ইনবক্সে গ্রাহকের মেসেজ আসলে তাতে দেরিতে রিপ্লাই গ্রাহকের মনে একটি খারাপ ধারণা জন্মায়। এতে কাস্টমার সে পেজ থেকে অন্য কোথাও চলে যায়। তাই ব্যবসার সেলস যেন কমে না যায় সেই জন্য ফেসবুক পেজে নিয়ম মেনে ধারাবাহিকতার সাথে কাজ করতে হবে। ব্যবসা বাড়ানোর এটাই মূলসূত্র আমি মনে করি।

ফেসবুক পেজ থেকে ব্যবসার সেলস কমে গেলে করণীয় কি

ফেসবুক পেজ থেকে যদি ব্যবসার সেলস কমে যায় তাহলে সবার আগে সেলস কমে যাওয়ার কারণ খুঁজে বার করতে হবে। এরপর সেই ফেসবুক পেজে ব্যবসার পণ্য নিয়ে নিয়মিত ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে পোস্ট করতে হবে। এক্ষেত্রে পণ্যের ছবি ও ভিডিও এবং তথ্য আরো স্পষ্ট ভাবে উন্মোচন করতে হবে। গ্রাহক কমেন্ট বা মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে অতি দ্রুত সময়ের মধ্যে তার রিপ্লাই দিতে হবে। কেননা এর মাধ্যমে গ্রাহকের আস্থা বাড়ে এবং সাথে প্রোডাক্টের সেলস বাড়ে। এজন্য ফেসবুক পেজ থেকে ব্যবসা শেষ যেন কমে না যায় তাই ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায় সম্পর্কে জানতে হবে।
ফেসবুক-পেজ-থেকে-ব্যবসার-সেলস-কমে-গেলে-করণীয়-কি
এছাড়া প্রয়োজন হলে মাঝে মাঝে বিভিন্ন রকম অফার বা ডিসকাউন্ট দিতে হবে। কেননা এর মাধ্যমে পেজের পণ্যের উপর গ্রাহকের আস্থা জন্মায় এবং সাথে সেলস বাড়ে। নিয়মিত ও ধারাবাহিকভাবে সঠিক গ্রাহক নির্বাচন করে বিজ্ঞাপন চালাতে হবে। এতে সর্বোচ্চ গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব হবে। এছাড়া নিয়মিতভাবে পুরনো গ্রাহকের সাথে যোগাযোগ রাখতে হবে। কেননা অনেক সময় পুরনো গ্রাহকরা নতুন গ্রাহক নিয়ে আসে। তাই সমস্যা বোঝে তার সমাধানের মাধ্যমে কাজ করলে ফেসবুক পেজ থেকে ব্যবসার সেলস আর কমবে না।

ফেসবুক পেজ থেকে কোন ধরনের ব্যবসা করা যায়

বর্তমান সময়ে অনেকেই অফলাইনে ব্যবসা করার থেকে অনলাইনে ব্যবসা করাতে বেশি আগ্রহ প্রকাশ করছে। কেননা অফলাইনের তুলনায় অনলাইনে ব্যবসা করার মাধ্যমে মানুষ খুব সহজে তার লক্ষ্য অর্জন করতে পারছে। আর সেই অনলাইনে ব্যবসা করার একটি সেরা প্ল্যাটফর্ম হলো ফেসবুক পেজ। যেখানে একজন ব্যক্তি ফেসবুক পেজের মাধ্যমে সর্বোচ্চ মানুষের কাছে তার পণ্য বা সেবা প্রদান করছে। যা থেকে তারা মাসে মাসে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারছে। কারণ ফেসবুক পেজ প্লাটফর্মে কাস্টমার কোন জায়গাভিত্তিক হয় না। পুরো প্ল্যাটফর্মটাই একটা কাস্টমার বেজ।

এছাড়া অনলাইন পেজের মাধ্যমে একজন বিক্রেতা তার ইচ্ছামত পণ্য বা সেবা বিক্রয় করতে পারছে এবং একজন গ্রাহক তার ইচ্ছা ও পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারছে। অর্থাৎ বলা যায় ফেসবুক পেজে ব্যবসার মাধ্যমে ক্রেতা বিক্রেতা বন তাদের ইচ্ছা ও প্রয়োজন ভেদে বিভিন্ন রকম পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করতে পারে। এদিক থেকে ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা করা যায় । ফেসবুক পেজ থেকে করা ব্যবসার মধ্যে রয়েছে।

১. অনলাইন পোশাক, কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টস, বিভিন্ন ধরনের হ্যান্ড মেড প্রোডাক্টস, নানা রকম গিফট আইটেমস এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টস এর ব্যবসা।
২. ফুড ডেলিভারি, হোমমেড খাবার, বেকারি আইটেম, আইসক্রিম-চকলেট এর ব্যবসা। 
৩. বিভিন্ন রকম ডিজিটাল সার্ভিস, অনলাইন ক্লাস, কনটেন্ট রাইটিং, বিভিন্ন রকম কোর্স বিক্রি এর ব্যবসা।
৪. এছাড়াও রয়েছে ড্রপশিপিং বা রিসেলারের ব্যবসা।

শেষ কথা

ফেসবুক পেজ থেকে ব্যবসার বিক্রি বাড়ানোর ১৫টি কার্যকর উপায় সম্পর্কে সম্পূর্ণ আর্টিকেলটিতে আলোচনা করলাম। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনারা এই বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি সম্পূর্ণ আর্টিকেল পড়ে যেটা বুঝেছেন সে অনুযায়ী আপনারা কাজ করেন তাহলে আশা করা যায় আপনারাও আপনাদের ফেসবুক পেজ থেকে নিজেদের ব্যবসার সেলস বাড়াতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো তথ্য পেতে আমাদের পেজটির সাথে থাকুন। 260435

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url